Wednesday, June 3, 2026

অর্ণব গোস্বামীর আর্জি সুপ্রিম কোর্টে খারিজ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া হাজারখানেক FIR খারিজ করার এবং এ ব্যাপারে CBI তদন্তের আর্জি জানিয়েছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। সেই আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের করার দায়ে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশজুড়ে প্রায় হাজার মামলা দায়ের হয় মে মাসের প্রথম সপ্তাহে।রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী তার টিভি চ্যানেলে একটি লাইভ শো’তে মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া সাধুদের ওপর গণহত্যার সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এই ‘হিন্দু’ সাধু হত্যায় খুশি হয়েছেন। এর পরেই দেশজুড়ে কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা অর্ণবের বিরুদ্ধে FIR করেন৷ অর্ণব গোস্বামী এই সব FIR খারিজ করার আর্জি জানানোর পাশাপাশি এই FIR করার CBI তদন্তের দাবি জানান আদালতে৷
মঙ্গলবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে অর্ণব মামলার শুনানি ছিল। দুই বিচারপতির বেঞ্চ সাংবাদিক অর্ণব গোস্বামীর CBI তদন্তের আর্জি খারিজ করে দিয়েছেন। আদালত জানিয়েছে, নাগপুরে দায়ের হওয়া যে অভিযোগ মুম্বই পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত চলবে৷ বাকি কোনও FIR নিয়ে তদন্ত হবে না।
এদিন অর্ণব গোস্বামীর রক্ষাকবচের মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এই সময়ে তাঁকে গ্রেফতার করা যাবে না।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...