Wednesday, March 11, 2026

আমফানে ছিটকে গিয়ে দুর্ঘটনা এড়াতে ট্রেনের চাকা শিকলে বাঁধা

Date:

Share post:

ঘূর্ণিঝড় আমফানের ধাক্কায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি ছিটকে গিয়ে যাতে ভয়ঙ্কর দুর্ঘটনা না ঘটে সেজন্য আগাম সতর্কতা নিল রেল দফতর। রাজ্যের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির চাকা মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছেন রেলকর্মীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আমফানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ধাক্কায় যাতে ট্রেন ছিটকে না যায় সেজন্য কামরাগুলির চাকা বেঁধে ফেলা হয়েছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশনের বহু স্টেশনে এই ছবি। সেইসঙ্গে বাতিল করা হয়েছে বুধবারের আপ এসি স্পেশাল এক্সপ্রেস ও বৃহস্পতিবারের ডাউন এসি স্পেশাল এক্সপ্রেস ট্রেনও।

ট্রেনের চাকা শিকল দিয়ে বাঁধার বিষয়ে রেল কর্তৃপক্ষের ব্যাখ্যা, দাঁড়িয়ে থাকা ‌ট্রেনগুলি ঝড়ের দাপটে কোনও কারণে নিজের অবস্থান থেকে সরে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগাম সতর্কতা হিসাবে ট্রেনের চাকাগুলি বেঁধে রাখা হয়েছে। তবে শুধু ঝড়ের ক্ষেত্রেই নয়, ট্রেন কোনও কারণে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হলে তার চাকা এভাবেই বেঁধে রাখা হয় বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

spot_img

Related articles

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...