Friday, May 15, 2026

সুরক্ষার দাবিতে রাস্তায় কমব্যাট ফোর্স ও র‍্যাফ, পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের সামনে অবরোধ করেছিল কমব্যাট ফোর্স আর র‍্যাফের প্রায় ৫০০জন। নবান্ন যাওয়ার পথে সেখানেই দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার আশ্বাস দিলেন। জানালেন তাদের পাশে রয়েছে রাজ্য। মিটল সমস্যা।

বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, লকডাউন সফল করতে বিভিন্ন জায়গায় তাদের ডিউটিতে করতে হচ্ছে, অথচ কোনও সুরক্ষা সরঞ্জাম দেওয়া হচ্ছে না। পুলিশ কর্মীদের মধ্যে যাদের সংক্রমণ হয়েছে তাদের চিকিৎসারও যথেষ্ট ব্যবস্থা নেই। পরিস্থিতি সামলাতে প্রথমে ডিভিশনাল কমিশনার আসেন। তাকে ঘিরে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের বক্তব্য, পুলিশ ট্রেনিং স্কুলে যাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে তাদের সঙ্গেই অন্য পুলিশ কর্মীদের থাকতে হচ্ছে। মিলছে না মাস্ক, স্যানিটাইজার। অভিযোগের তীর ডিসি কমব্যাটের বিরুদ্ধে। ঘটনা পৌঁছয় নগরপাল অনুজ শর্মার টেবিলে। তদন্ত হচ্ছে। যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সকালে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করায় আপাতত সমস্যা মিটেছে।

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...