Friday, May 15, 2026

আমফান-প্রবণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে যেসব অঞ্চলে ঝড়ের প্রভাব তীব্র, সেসব অঞ্চলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের শীর্ষ কর্তারা জানিয়েছেন, বিদ্যুতের পোল উপরে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যের বহু জায়গায়। পাশাপাশি শহর ও শহরতলিতে গাছ উপড়ে পড়তে পারে। সেক্ষেত্রে বিপদ আরও বাড়বে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ঝড়ের প্রভাব বেশি এমন সব জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। তবে হাসপাতাল জরুরি পরিষেবার ক্ষেত্রগুলি বিদ্যুৎ ছিল না হয় সেদিকে নজর দিতে বলেছেন তিনি। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে অতি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আয়লার থেকেও ভয়ঙ্কর হতে পারে আমফান। তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। বুধবার সকাল থেকেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা সহ ৭ জেলায়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ল্যান্ড ফল অর্থাৎ স্থলভাগের আছড়ে পড়েছে। তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন।

Related articles

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...