Monday, June 1, 2026

নবান্নয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, শেষ দু ২৪পরগণা, এখনই মৃত্যু ৭২

Date:

Share post:

বৃহস্পতিবার নবান্নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, শেষ হয়ে গেলে দুই ২৪ পরগনা। লক্ষাধিক মানুষকে বাঁচিয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলেও কিছু মানুষ মারা গিয়েছেন। কিন্তু গতকাল যা দেখেছি তা লাইফ লং এক্সপিরিয়েন্স। এটা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। ভাবা যায় না অবস্থা। মুখ্যমন্ত্রী জানালেন, আমফানে মৃতের সংখ্যা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭২। মুখ্যমন্ত্রীর হিসাব অনুযায়ী হাওড়ায় ৭ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, হুগলিতে ২ জন, বারুইপুরে ৬ জন, ডায়মন্ডহারবারে ৮ জন, রানাঘাটে ৬জন, উত্তর ২৪ পরগণায় ১৭ জন, কলকাতায় ১৫ জন, সুন্দরবনে ৪ জন মারা গিয়েছেন। মূলত গাছ পড়ে আর বিদ্যুৎস্পৃষ্ট হয়েই এই মৃত্যু। মৃতদের প্রত্যেক পরিবারকে ২.৫০ লক্ষ টাকা করে ক্ষতপূরণ দেবে সরকার।

মুখুমন্ত্রী বলেন, কুলতলী, জয়নগর, ক্যানিং, জয়নগর,বাসন্তী, গোসাবা, বসিরহাট বিভিন্ন জায়গায় সব শেষ হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জেলাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বহু জেলার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ।

Related articles

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী: শুভেন্দুর মন্ত্রিসভায় কে রাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য

রাজ্যের প্রথম 'ডবল ইঞ্জিন' (BJP Govt.) সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা সোমবার লোকভবনে শপথ নিলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)...

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক...

রাজারহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি দমন, ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা!

তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি চোখরাঙানি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের(Tapas Chatterjee)। গত শনিবার দক্ষিণ ২৪...

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...