Tuesday, May 12, 2026

ইচ্ছুক দুই দেশই, অগাস্টের শেষে তিনটি টি-২০ ম্যাচ খেলতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

করোনা ভাইরাসের কোপ পড়েছে ক্রীড়াজগতেও। একের পর এক সিরিজ, ম্যাচ বাতিল হয়েছে। এ বছরের মার্চে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি বিরাট কোহলিরা। ১২ মার্চ ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। একটি বলও হয়নি। এরপর আর কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় যাবতীয় খেলা। তবে অগাস্টের শেষে ফের মুখোমুখি হতে পারে দু’দল। হতে পারে তিনটি টি-২০ ম্যাচ।

বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা সূত্রে খবর, দুই বোর্ডই ফের সিরিজ শুরু করার বিষয়ে আগ্রহী। অগাস্টের শেষে হতে পারে। তবে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে সিরিজ পিছিয়েও যেতে পারে।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...