Tuesday, June 23, 2026

“আমফানে ব্যাপক ক্ষতি”- স্বীকার করলেন রাজ্যপাল, সরকারের কাছে চাইলেন রিপোর্ট

Date:

Share post:

“সুপার সাইক্লোন আমফান ব্যাপক ক্ষতি করেছে। রাজ্যের মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলকে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়তে অনুরোধ করছি”- রাজ্যে ঘূর্ণিঝড়ে ‘ন্যূনতম ক্ষতি হয়েছে’ এই টুইট করার প্রায় 12 ঘণ্টা পরে ফের টুইট করে একথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার বিকেলে করা টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে, ধনকড় লেখেন, রাজ্য সরকারের রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন। সেটা পেলে তিনি প্রধানমন্ত্রীর অফিসে পাঠাবেন, যাতে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এর সঙ্গে একটি চিঠিও তিনি রাজ্য সরকারকে পাঠিয়েছেন। সেটা অবশ্য রাজ্য সরকারের পুরসভা নিয়ে পাঠানো চিঠির জবাব। তবে সেখানে আমফানের প্রভাবে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে লিখেছেন জগদীপ ধনকড়। তবে তাঁর রিপোর্ট পাঠানোর আগেই শুক্রবার রাজ্যের ক্ষয়ক্ষতি দেখতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বুধবার যে ক্ষতিকে রাজ্যপালে ‘ন্যূনতম’ মনে হয়েছিল, তা বৃহস্পতিবারেই কীভাবে ‘ব্যাপক’ আকার ধারণ করল তাই নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...