Tuesday, May 19, 2026

আমফান সামলাতে সেরা ভূমিকায় মমতাই

Date:

Share post:

আমফান ভয়ঙ্কর।
বাংলার একাধিক জেলায় বিপুল ক্ষতি।
একা কারুর হাতে নয়। প্রকৃতির রোষ।
তবু আমফান মোকাবিলায় যে ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী ও প্রশাসন, তা সব মহলের প্রশংসা পাচ্ছে।
এই ভূমিকা না থাকলে ক্ষতি আরও বহুগুণ বাড়ত।

1) আগাম সতর্কতামূলক প্রচারের ব্যবস্থা ছিল আদর্শ।
2) আবহাওয়া দপ্তর ও সরকারের সমন্বয় ছিল কার্যকরী।
3) উপকূল থেকে বাসিন্দা, মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে যথাসময়ে।
4) যুদ্ধকালীন প্রস্তুতিতে তৈরি হয়েছে ত্রাণশিবির।
5) সব বিভাগের বিপর্যয় মোকাবিলা ইউনিট সক্রিয় ছিল।
6) মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোলরুমে বসে সব মনিটরিং করেছেন।
7) বিপজ্জনক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সময়মত।
8) পুরসভা ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের ভূমিকা ছিল আদর্শ।
9) ত্রাণশিবিরে খাদ্য ও ওষুধ সরবরাহ অবিরাম চলছে।

এটা ঠিক যে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যে পরিমাণ দুর্যোগ ও ক্ষতি, তাতে সব সামাল দিতে সময় লাগবেই। কিন্তু সরকার শুরু থেকেই যে তৎপরতা দেখিয়েছে, তাতে বহু ক্ষেত্রে বিপদ কমানো গিয়েছে। এতো গাছ আর খুঁটি পড়েছে; ট্রান্সফরমার অচল হয়েছে যে তা স্বাভাবিক করতে লোকবল, অর্থবলও লাগবে প্রচুর।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...