Tuesday, June 9, 2026

রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীকে বলল, রাজ্যের হাতে টাকা নয়!

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সফর শুরুর মুখেই রাজনীতি শুরু করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য বিজেপির বিরুদ্ধে। রাজ্য বিজেপির তরফ থেকে বাবুল সুপ্রিয়র হাত দিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীকে দেন রাজ্য নেতৃত্ব। সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে কেন্দ্র এই বিপর্যয় মোকাবিলার জন্য যে টাকা দেবে তা যেন সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেয়। কেন? বিজেপির তরফ পরে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে রাজ্যের হাতে টাকা দিলেই তা ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে পৌঁছয় না। রাজ্যের মানুষের অতীত অভিজ্ঞতা সেটাই বলছে। তাই অনুরোধ বিশেষভাবে করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে দেশের অন্যতম বিপর্যয় নিয়ে কোন পর্যায়ের রাজনীতি কর যায়, তা বিজেপি নেতাদের পদক্ষেপই পরিষ্কার হয়ে যাচ্ছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...