Friday, March 13, 2026

শোকের ছায়া গোপালপুরে, ঈদের আগে ফিরছে জওয়ানের কফিনবন্দি দেহ

Date:

Share post:

খুশির ঈদ বললে যাচ্ছে শোকে। একে করোনা, আমফানের তাণ্ডব- তার ওপর জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে ঘরের ছেলে- খুশির ঈদের প্রস্তুতির বদলে মুর্শিদাবাদের রেজিনগরের গোপালপুর গ্ৰামে এখন শুধুই শোকের ছায়া। কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর ৩৭ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান জিয়াউর হক। জিয়াউরের বাড়িতে ফোনে এই খবর আসতেই ভেঙে পড়ে পরিবার। তাঁর বাবা বলেন, ঈদের সময় বাড়ি ফেরার কথা ছিল তাঁর ছেলের। কিন্তু তার বদলে বাড়ি ফিরবে বছর পঁয়ত্রিশের যুবকের নিথর দেহ। জিয়াউরের পরিবার-সহ গোটা গোপালপুর গ্রাম শোকস্তব্ধ। শুক্রবার রাতে দেহ নিয়ে আসার কথা।

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...