Friday, March 13, 2026

ঘূর্ণিঝড়ের প্রভাবে ফাঁসিরঘাটের ভেঙেছে বাঁশের সাঁকো, শহরে ঢুকতে সমস্যা

Date:

Share post:

আমফানের পরোক্ষ প্রভাবে কোচবিহার জেলা শহরের দক্ষিণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফাঁসিরঘাটের অস্থায়ী বাঁশের সাঁকোটি ভেঙে গিয়েছে। ফলে জেলার দক্ষিণ-পশ্চিম অংশ বিচ্ছিন্ন। শহর ঢোকা কঠিন হয়ে পড়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের।

লকডাউনের জেরে কড়াকড়ি ও গণপরিবহনের অপ্রতুলতায় সাধারণ মানুষের শহর প্রবেশে সমস্যা বেড়েছে কয়েকগুণ। এখানে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিনের। সেই দাবিতে চলছে আন্দোলন। দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে কোচবিহারবাসীর মধ্যে। গোসানিমারি নাগরিক কমিটির সম্পাদক প্রদীপ ঝাঁ বলেন, “জেলার হাজার হাজার মানুষের পাশাপাশি গোসানীমারির বাসিন্দারাও এই ঘাটের উপর যাতায়াত করেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় আমরা খুবই অসুবিধায় পড়েছি”।

এই সেতুর দাবি বিধানসভায় তুলেছেন কোচবিহার উত্তরের বিধায়ক মিহির গোস্বামী।
ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন, “এই ঘাট প্রায়ই বন্ধ থাকছে। এখানে সেতু হলে মানুষের জীবন যাত্রায় আসবে নতুন গতি , জেলায় উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে”।

spot_img

Related articles

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...