Thursday, May 14, 2026

ফোনে এপার বাংলার খোঁজ নিলেন হাসিনা, মমতা জানতে চাইলেন ওপার বাংলার পরিস্থিতি

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের ব্যাপক তাণ্ডবে পশ্চিমবঙ্গের ক্ষয়-ক্ষতি সম্পর্কে খোঁজ নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ, শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন তিনি। পুরোটা জানার পর সমবেদনাও জানান হাসিনা। প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওপার বাংলার আমফানের হানার বিষয়ে খোঁজ খবর নেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮৬। শুক্রবার নবান্ন সূত্রে এই খবর মিলেছে। পাশাপাশি জানা গিয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে ২২জন। গাছ চাপা পড়ে মারা গিয়েছেন ২৭, দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন ২১জন। ছাদ ভেঙে মারা গিয়েছেন পাঁচ জন। জলে ডুবে মারা গিয়েছে তিন জন। সব মিলিয়ে মৃত মোট ৮৬ জন।

জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি। কলকাতা, বর্ধমান ও নদীয়ার বেশ কয়েকটি অঞ্চল তুলনায় কম ক্ষতিগ্রস্ত। সব মিলিয়ে ৩৮৪টি ব্লক এবং পৌরসভা অঞ্চল বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ের দাপটে।

রাজ্য সরকারের সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় সাড়ে ১০ লক্ষের কাছাকাছি বাড়ি ভেঙে পড়েছে এই ঝড়ের তাণ্ডবে। তার ফলে প্রায় এক কোটি ৩৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬ লক্ষ মানুষকে উদ্ধার করে তাঁদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। সূত্র জানিয়েছে, এই সংখ্যাগুলো পরে আরও বাড়তে পারে।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...