Tuesday, May 19, 2026

কঠিন সময়ে উচ্চশিক্ষায় বিরাট অঙ্কের স্কলারশিপ ঘোষণা অ্যাডামাস-এর

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে অর্থনীতির বেহাল অবস্থা। এই সময় সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে কীভাবে ব্যয় করবেন? তা নিয়ে চিন্তায় অনেক অভিভাবক। এ বিষয়ে এগিয়ে এলো অ্যাডামাস ইউনিভার্সিটি। তাদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে প্রায় দু’কোটি টাকা অর্থমূল্যের কাছাকাছি স্কলারশিপের ঘোষণা করলেন আচার্য সমিত রায়। ৩০ মে, ১৩ জুন এবং ২০ জুন অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের অধীন অনলাইন পরীক্ষা হবে। ভর্তির পরীক্ষায় মেধার ভিত্তিতে স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। স্কলারশিপের জন্য সর্বোচ্চ দুবার চেষ্টা করতে পারবেন পরীক্ষার্থীরা। বিস্তারিত জানতে 8336944328 ও 1804197423 নম্বরে ফোন করা যাবে। অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে 8335004433 নম্বরে।

অ্যাডামাস ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভর্তির পরীক্ষার ফর্ম পাওয়া যাবে। আচার্য সমিত রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

Related articles

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...