Sunday, May 17, 2026

সুপার সাইক্লোন আমফানের পরে ‘নিসর্গ’? কবে, কোথায় আছড়ে পড়বে

Date:

Share post:

রাজ্যবাসী এখনও আমফানের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যে আবার শোনা যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় ‘নিসর্গ’র কথা। ‘নিসর্গ’ অনেকটা বাচ্চা জন্ম নেওয়ার আগের পর্যায়। বাচ্চা জন্মানোর আগে যেমন নামকরণ হয়ে যায় ঠিক তেমনই।

আমফানের পর ‘নিসর্গ’ নিয়ে মানুষের মধ্যে আলোচনা তুঙ্গে। এই নামকরণ করেছে বাংলাদেশ। তবে এই ‘নিসর্গ’ কবে আসবে, কোথায় আছড়ে পড়বে, তার গতিবেগ কত হবে তার কোনও সুস্পষ্ট ইঙ্গিত নেই।

ইতিমধ্যে নামকরণ করা রয়েছে ‘নিসর্গ’এর পরের এবং তার পরের ঝড়টির নামও। ‘নিসর্গ’এর পরেরটি ‘গতি’ (ভারত) ও তার পরের ঝড়টির নাম হবে নিভার (ইরান)।

এই সুপার সাইক্লোন আমফানের নামকরণ হয়েছিল ১৬ বছর আগে। অর্থাৎ ২০০৪ সালে থাইল্যান্ডে এর নামকরণ করেছিল।

কী কারণে নাম দেওয়া হয় ঘূর্ণিঝড়ের?

জানা গিয়েছে, ‘প্রতিটি ঘূর্ণিঝড়কে আলাদা করার জন্যই নামকরণ করা হয়। নাম থাকলে দ্রুত মানুষের কাছে তা পরিচিত হয়ে ওঠে। মানুষকে দ্রুত সতর্ক করা যায়। মানুষের হৃদয়ে জন্য দাগও কেটে যায় বহু ঝড়।’ যেমন, আয়লা, বুলবুল বা আমফান।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...