Thursday, June 25, 2026

করোনা-আমফান সঙ্কটের মধ্যেই ঈদের বাজারে মুরগির মাংসের আকাশ ছোঁয়া দাম

Date:

Share post:

দীর্ঘ করোনা সঙ্কটে সাধারণ মানুষের পকেটে টান। গোদের উপর বিষ ফোঁড়ার মতো উড়ে এসে সব তছনছ করে দিয়েছে সুপার সাইক্লোন আমফান। তার মধ্যেই পবিত্র ঈদ উৎসব। এমনিতেই বাজারে আনাজপাতির দর চড়া। তবে সাধারণ মানুষকে সবচেয়ে চমকে দিয়েছে মুরগির মাংসের আকাশ ছোঁয়া দাম। ঈদের বাজারে মুরগির মাংস বিক্রি হয়েছে কোথাও, ২২০,২৪০ টাকা, কোথাও আবার ২৫০ টাকা। ফলে উৎসবের দিনে মুরগির মাংস কিনতে গিয়ে কপালে ভাঁজ পড়েছে মানুষের।

কেন হঠাৎ কেন এতটা বাড়ল মুরগির দাম? পোলট্রি চাষিদের বক্তব্য, আমফানের তাণ্ডবে প্রায়৭৫ লক্ষ মুরগি মারা গিয়েছে। পোলট্রি ফার্মগুলির মারাত্মক ক্ষতি হয়েছে। সুপার সাইক্লোনের পর অনেক ফার্ম-এর অস্তিত্বই নেই। ফলে
এক ধাক্কায় জোগান অনেকটাই কমে গিয়েছে। যার প্রভাব দামের উপর পড়েছে। পাশাপাশি, মোবাইল নেটওয়ার্কের সমস্যা চলায় ব্যবসায়ী এবং চাষিদের মধ্যে সংযোগ রক্ষা করা যায়নি অনেক ক্ষেত্রেই। ফলে জোগানে স্থিতিশীলতা নেই, তারও প্রভাব পড়েছে বাজারে।

এদিকে, ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের কর্তাদের দাবি, প্রতি বছরই এই সময় মাংসের দাম বাড়ে। কেজি প্রতি ২০০ টাকা থেকে ২১০ টাকার কাছাকাছি থাকে দর। এবার লকডাউন ও ঘূর্ণিঝড়ে যে ক্ষতি হয়েছে, তাই দাম একটু বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন এই চড়া দর থাকবে না বলেই মনে করছেন তাঁরা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...