Friday, March 20, 2026

এত গাছ পড়ে যাওয়ায় কলকাতায় দূষণ বাড়বেই, আশঙ্কা পরিবেশবিদদের

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কলকাতায় উপড়ে গিয়েছে হাজার হাজার গাছ। লকডাউন বিধি প্রত্যাহার হলেই সময়ে শহরের দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়তে পারে শুধুমাত্র এই কারণেই৷ এমনই আশঙ্কা পরিবেশবিদদের৷ ওদিকে কলকাতা পুরসভা আগেই জানিয়েছে, ৫ হাজারের বেশি গাছ পড়ে গিয়েছে শহরে। তাদের মধ্যে অনেক গাছেরই বয়স ৫০ বছরেরও বেশি। তবে পরিবেশবিদরা মনে করছেন, পড়ে যাওয়া গাছের সংখ্যা ১০ হাজারের বেশি। পরিবেশবিদদের আশঙ্কা, দূষণের মাত্রা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ২.৫ হয়ে যেতে পারে। সেই সময় অর্থাৎ লকডাউন-পরবর্তী সময়ে দৈনিক ৮ লক্ষ গাড়ি রাস্তাগুলি দিয়ে চলাচল করবে। ওদিকে এক ধাক্কায় হাজার হাজার গাছ কমে গিয়েছে৷

ফলে কলকাতায় দূষণ বাড়বেই৷ এদিকে, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, আগামী বর্ষার মরশুমে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।কলকাতা পুরসভাও পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করেছে। কলকাতায় ‘গ্রিন কভার’-কে ফিরিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রীও৷
বিশেষজ্ঞদের বক্তব্য, একটি পূর্ণবয়স্ক গাছের ক্ষতিপূরণ করতে ১০টি গাছ লাগানো দরকার। এটাই সাধারণ নিয়ম। তেমন করা গেলে আগামী৩-৪ বছর পর কলকাতার দূষণমাত্রা নিয়ন্ত্রিত হতে পারে৷
নিঃসৃত কার্বন গ্রহণ করে গাছ। এটি বাতাসের শুদ্ধতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন কর থাকে। তাই কলকাতায় গাছের সংখ্যা বাড়ানো দরকার৷ প্রসঙ্গত,
লকডাউনের সময়ে শহরের দূষণের মাত্রা দারুণ ভাবে হ্রাস পেয়েছে।

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...