Friday, May 22, 2026

উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার দুই পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিনরাজ্য থেকে মালদহে ফেরার পথে উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। আহত বেশ কয়েকজন শ্রমিক।

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এলাকার এপি জাতীয় সড়কে।আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের পরিযায়ীদের গ্রামে। পরিবারের দাবি, এই পরিস্থিতে অসহায় তাঁরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম মহবুল আলি(২৮) ও জাহির আলী (৩২)। তবে মৃত বাস চালকের নাম জানা যায়নি।

পরিযায়ী শ্রমিক মহম্মদ সাকিল ও ইরফান আলিরা জানান, এদিন চাঁচল মহকুমার প্রায় ৩১ জন পরিযায়ী শ্রমিক একটি বাসে করে দিল্লি থেকে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ হয়ে মালদার চাঁচল মহকুমায় আসার পথে ফিরোজাবাদ এলাকায় এপি জাতীয় সড়কে বাসের টায়ার পাংচার হয়ে যায় বলে জানান। চালক সহ বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বাস থেকে নেমে যায়।চালক পাংচার সারার সময় পিছন দিক দিয়ে অপর একটি বাস সজোরে ধাক্কা মারলে বাস চাপা পড়ে চালক ঘটনা স্থলে মারা যায় বলে জানান ।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...