Thursday, June 4, 2026

ইছাপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মীর মৃত্যু, খুনের অভিযোগ প্রতিবেশীদের

Date:

Share post:

অবসরপ্রাপ্ত সেনা কর্মীর মৃত্যুতে উত্তপ্ত ইছাপুর। মৃত ব্যক্তির নাম অরূপ দেবনাথ। ইছাপুরের বাদামতলা আমবাগান এলাকার বাসিন্দা মৃত ওই ব্যক্তির বয়স ৭০ বছর।প্রতিবেশীদের অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনা কর্মীর স্ত্রী ও মেয়ে তাঁর উপর অত্যাচার করত। পেনশনের টাকা স্ত্রী ও মেয়ে নিয়ে নিত। ঠিক মতো খেতে দিত না। এমনকী প্রায়ই মারধর করা হতো তাঁকে। ওই ব্যক্তি পাড়ার লোকের কাছে মাঝেমধ্যে খাবার চাইত বলে জানা গিয়েছে। প্রতিবেশীদের আশঙ্কা, সোমবার রাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বা শ্বাসরোধ করে অরূপ দেবনাথকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...