Monday, May 11, 2026

প্রশাসক বসানো নিয়ে কান্দি পুরসভায় রাজনৈতিক তরজা তুঙ্গে

Date:

Share post:

কান্দি পুরসভার প্রশাসক বসানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মঙ্গলবার থেকে প্রশাসক হিসেবে বসানো হয় কান্দি পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অপূর্ব সরকারকে। এবং প্রশাসকমণ্ডলীর সদস্য হিসেবে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অজয় বড়ালকে বসানো হয়।

কান্দি পুরসভার মোট আসন সংখ্যা ১৮টি। ২০১৫ সালে পুর নির্বাচনে ১৩টি আসনে জয়লাভ করে কংগ্রেস। ৩টি আসনের তৃণমূল কংগ্রেস। ২টিতে বাম সমর্থিত নির্দল
প্রথমে কংগ্রেস বোর্ড গঠন করে। পরে তৃণমূলে যোগদান করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।
প্রাক্তন নির্দল কাউন্সিলরের অভিযোগ, তাঁরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কোনও নোটিফিকেশন জানতে পারেননি। বিরোধী থাকা সত্ত্বেও বিরোধীদের সম্মান দেওয়া হয় না। তাদের কোনও কিছু জানানো হয়নি। তাঁর দাবি এসডিও-কে প্রশাসক হিসেবে বসানো হোক।
বিজেপি নেতা দাবি করেন, সর্বদল বৈঠক করে প্রশাসক বসানো উচিত। এবিষয়ে তাঁরা আইনি লড়াইয়ে যাবেন বলে জানান তিনি।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...