Tuesday, April 21, 2026

জল বাড়ছে তোর্সায়, চিন্তা বৃদ্ধি কোচবিহারের

Date:

Share post:

বিগত ৪৮ ঘণ্টায় ক্রমাগত জল হচ্ছে তোর্সা নদীতে। ভুটান থেকে বেরিয়ে কোচবিহার হয়ে তোর্সা বাংলাদেশ পর্যন্ত গিয়েছে। লাগাতার বৃষ্টিতে ডুয়ার্স এলাকার ও ভুটানের জলের কারণে ক্রমাগত জল বাড়ছে। তোর্সা চিন্তার কারণ বাড়াচ্ছে জেলাবাসী। এমনিতেই করোনার আতঙ্কে শহরের বেশিরভাগ মানুষ গৃহবন্দি। এরসঙ্গে বন্যা পরিস্থিতি হলে সমস্যা আরও বাড়বে।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ইতিমধ্যেই গোটা পরিস্থিতির ওপর নজর দেওয়া শুরু হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে কাজে লাগানো হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, ত্রিপল এর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন প্রস্তুত আছে যে কোন সমস্যা মোকাবিলায়।
কোচবিহার জেলায় প্রতিবছর তোর্সা নদীর জলস্ফীতিতে শহর সংলগ্ন বেশ কয়েকটি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়। একই সঙ্গে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর এলাকা এবং এক নম্বর ব্লকের চান্দামারি চিলকির হাট এলাকা ব্যাপক ভাঙনের কবলে পড়ে। সেক্ষেত্রেও প্রচুর মানুষকে পার্শ্ববর্তী স্কুলগুলিতে আশ্রয় নিতে হয়। কিন্তু চলতি বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিভিন্ন স্কুলগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। সে ক্ষেত্রে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে এই বাসিন্দারা কোথায় যাবেন? তা নিয়ে রীতিমত চিন্তায় জেলা প্রশাসন।
ইতিমধ্যেই জল বাড়তে শুরু করেছে। নদীর দু’কূল ছাপিয়ে জল ওঠার আগেই ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। শুধুমাত্র কোচবিহার সদর মহকুমা নয় জলস্ফীতি ঘটে দিনহাটার ধরলা, মাথাভাঙার মানসাই নদী, মেখলিগঞ্জ তিস্তা নদীতেও। তাই চলতি বছরে প্রশাসনের সামনে নিরিখে চ্যালেঞ্জ অনেক বেশি ।

Related articles

বিশ্বকাপ জিতেও পিএসজির কাছে হার, বর্ষসেরা খেতাব অধরা হরমনপ্রীতদের

বিশ্বকাপ জিতলেও বর্ষসেরা দলের খেতাব অধরাই থাকল ভারতীয় মহিলা দলের(India Women's team)। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপ জিতে ইতিহাস...

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...