Sunday, March 15, 2026

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল, কীভাবে হবে উচ্চ মাধ্যমিক?

Date:

Share post:

আমফানের তাণ্ডব লন্ডভন্ড করে দিয়েছে গোটা বাংলা। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা সহ আটটি জেলা। ঘর হারিয়েছেন সাধারণ মানুষ, জলের তলায় কৃষিজমি, ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলবাড়িও। এদিকে এখনও বাকি উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সে কথাই বুধবার জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আট জেলায় ১০৫৮ টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের জেরে তার মধ্যে ৪৬২টি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ভেঙে গিয়েছে শৌচালয়, কোথাও আবার মিড ডে মিলের রান্নাঘরের ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এই অবস্থায় সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে, উচ্চ মাধ্যমিকের কেন্দ্র হিসাবে কলেজগুলি ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, যতটা সম্ভব কাছাকাছি পরীক্ষা কেন্দ্রের কথা ভাবছে সরকার। দূরে হলে পরিবহনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি ঘূর্ণিঝড়ের ফলে, যেসব পড়ুয়ার বই নষ্ট হয়েছে তাদের কথা ভাবছে শিক্ষা দফতর। সংশ্লিষ্ট জেলার পড়ুয়াদের বই দেওয়া যায় কিনা, সে বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

spot_img

Related articles

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...