Tuesday, June 23, 2026

৩০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সব স্কুল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল। বুধবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, করোনার দাপট চলছে। এর মধ্যে আমফানের ফলে কলকাতা সহ আটটি জেলা স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্কুলে পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন রয়েছেন। ফলে এই অবস্থায় সবদিক বিবেচনা করে বিদ্যালয় শিক্ষা চালু করা সম্ভব না। ১০ জুনের পরিবর্তে ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা।

প্রসঙ্গত, এর আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল। বুধবার শিক্ষামন্ত্রী শিক্ষকদের কাছে আবেদন করেছেন, স্থানীয়ভাবে পড়ুয়াদের পড়ানোর জন্য। তিনি জানান, এ বিষয়ে সব জেলার ডিআই এবং এসআইদের শিক্ষকদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্থানীয়ভাবে পড়ুয়াদের পড়ানোর ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সব রকম স্বাস্থ্য বিধি মেনেই এই কাজ করা হবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী বলেন, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পরিকল্পনা অনুযায়ী যেভাবে পঠনপাঠন এবং পরীক্ষার ব্যবস্থা করেছে সেভাবেই চলবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...