Friday, May 15, 2026

ভয়াবহ দাবানলের কবলে পড়েনি উত্তরাখণ্ড! ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

উত্তরাখণ্ডে কোনও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেনি। এমনটাই জানাল রাজ্যের বন দফতর। দিন কয়েক আগে জানা যায় উত্তরাখণ্ডে জ্বলে গিয়েছে বিস্তৃণ সবুজ বনাঞ্চল। দাবানলের কবলে পড়ে ভস্মীভূত হয়েছে বনাঞ্চলের প্রায় ৭১ হেক্টরের জমি। বন দফতরের ক্ষতি হয়েছে প্রায় ১.৩২ লক্ষ টাকা।

তবে আগুন লাগার ঘটনা পুরোপুরি উড়িয়ে দেয়নি রাজ্য সরকার। রাজ্যের বন দফতর জানিয়েছে, ভয়ঙ্কর দাবানলের মতো কোনও ঘটনা সে রাজ্যে ঘটেনি। বরং প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেখানে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়েছে তা চিলি বা অন্য দেশের বলেই দাবি বন দফতরের।

উত্তরাখণ্ডের দাবানলে খবর ছড়িয়ে পড়তেই জানা গিয়েছিল, দাবানলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমায়ুন অঞ্চলের জঙ্গলগুলির। কুমায়ুন ছাড়াও দাবানলের খবর পাওয়া গিয়েছে নৈনিতাল, আলমোরা, পউরি গাড়ওয়াল, দেরাদুন এবং তেহরি থেকেও। এমনকী জানা যায়, চলতি বছরে শুধুমাত্র কুমায়ুন এই অঞ্চলেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১২০০ হেক্টর বন। আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণীর। নষ্ট হয়ে গিয়েছে অনেক দুর্লভ গাছ।

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...