Sunday, March 15, 2026

নেই খাবার-গাড়ি, বহরমপুর বাসস্ট্যান্ডে দিশাহারা পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

খাবার ও বাড়ি যাওয়ার গাড়ি না পেয়ে বহরমপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে অপেক্ষায় ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার, বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা বহরমপুর বাসস্ট্যান্ডে পৌঁছন। কিন্তু সেখানে তাঁরা জানতে পারেন, তাদের জন্য কোনও গাড়ি রাখা নেই। এমনকী, তাঁদের খাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি। রাজ্য সরকার তাঁদের প্রতি উদাসীন বলে অভিযোগ করেন শ্রমিকরা।

বহরমপুর আসার পরে কয়েকজন নিজের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি ভাড়া করে বাড়ি পৌঁছেছেন। উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ডিপো ইনচার্জ জানান, “পরিযায়ী শ্রমিকরা কে কোথায় থেকে কীভাবে এসেছেন আমাদের জানা নেই। আমরা তাঁদের তথ্য প্রমাণ নিয়ে সরকারি উদ্যোগে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি”।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...