Tuesday, May 19, 2026

পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের গ্রামে

Date:

Share post:

রাস্তার ধারে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। কিন্তু গ্রামের কেউ তার ধারে কাছে যাচ্ছে না। ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্বগ্রামে। কবিরাজ মাড্ডি নামে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পরিবারের সদস্যদের দাবি, ব্যক্তির মৃত্যুর পিছনে বড় রহস্য রয়েছে। তবে প্রতিবেশীরা মৃত্যুর পিছনে সংক্রামক রোগের আশঙ্কা করছেন। তাঁদের দাবি, ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখুন পুলিশ ও স্বাস্থ্য দফতর ।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্বগ্রামের কবিরাজ মাড্ডি বাঁকুড়ার একটি রাইস মিলে কাজ করত। লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেনি ওই ব্যক্তি। বুধবার সকালে সহকর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় নামিয়ে দিয়ে যায়। বাড়ির বাইরে ছটফট করতে থাকেন কবিরাজ। মুখ দিয়ে রক্ত বেরোয় তাঁর। কিছুক্ষণ পরে মৃত্যু হয়। এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা সংক্রামক রোগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বেলা দশটা পর্যন্ত রাস্তাতেই পড়েছিল দেহ। খবর পেয়ে গ্রামে পুলিশ এবং স্বাস্থ্য দফতরের দলও যায়। দেহ পরীক্ষা করে তারা গ্রামবাসীরা আশ্বস্ত করে। কিন্তু দায়সারা কাজে সন্তুষ্ট নন গ্রামবাসীরা। কী কারণে মৃত্যু তার তদন্তের দাবি জানান স্থানীয়রা।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...