Saturday, June 27, 2026

করোনায় আক্রান্ত এবার রাজ্যসভার এক আধিকারিক, সিল অ্যানেক্স বিল্ডিংয়ের দু’টি তলা

Date:

Share post:

সারা দেশজুড়ে করোনা আতঙ্ক ক্রমশই বেড়ে উঠছে। নভেল করোনাভাইরাস থাবা বসিয়েছিল রাষ্ট্রপতি ভবন থেকে হোয়াইট হাউস। এবার রাজ্যসভার ভিতরে ঢুকে পড়লো এই মারণ ভাইরাস। রাজ্যসভার সচিবালয়ের এক আধিকারিকের শরীরে মিলল করোনা। আপাতত অ্যানেক্স বিল্ডিংয়ের দুটি তলা সিল করে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবারই রাজ্যসভার সচিবালয়ের এক আধিকারিকের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। বাকি কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে সিল করা হয়েছে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের দুটি তলা। তা স্যানিটাইজ করা হবে বলেও জানা গিয়েছে। অন্যান্য যে কর্মীরা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলেরই স্বাস্থ্য পরীক্ষা করার কথা বলা হয়েছে। শুধুমাত্র ওই আধিকারিকই নন তাঁর বাড়ির সদস্যরা অর্থাৎ তাঁর স্ত্রী ও সন্তানরাও কোভিডে আক্রান্ত।

তিনি শেষ বার অর্থাৎ গত ১২ মে অফিসে এসেছিলেন বলে জানা গিয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...