Sunday, April 26, 2026

আমফান- ক্ষতিগ্রস্তদের পাশে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের দাপটে দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুলপি,গোসাবা,কুলতলি, পাথর প্রতিমা সহ একাধিক ব্লক ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
এই সব এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালো দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স। চেম্বারের তরফে পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রামে মোট ১০ লক্ষ টাকার ত্রাণ পৌঁছে দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ও স্থানীয় বিডিও-র উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ ব্লকটিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে দেওয়া হয়, ৫০০ টারপুলিন শিট, ৫০০ সোলার লন্ঠন,৫০০ বালতি, জলের বোতল, বিস্কুট,মুড়ি,চিড়ে,গুড়, শিশুদের জন্য গুঁড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন, ওআরএসের প্যাকেট ইত্যাদি। এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ। বেঙ্গল চেম্বারের ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ বলেছেন,
সঙ্কটের সময়ে দুর্গতদের পাশে চেম্বার সবসময় দাঁড়িয়েছে। এই ধরণের অনভিপ্রেত পরিস্থিতিতে দুর্গতদের পাশে থাকা, তাঁদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একান্ত কর্তব্য৷”

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...