Tuesday, March 31, 2026

সুস্থ হওয়ার ৬ মাস পর ফের করোনা সংক্রমণের আশঙ্কা থাকে

Date:

Share post:

একবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠার পর মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা মাত্র ছয় মাসের জন্য স্থায়ী হয়। ফলে ছয় মাস পর একজন রোগীর আবার কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সম্প্রতি এক গবেষণায় এমন দাবি করেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক। স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কিত ম্যাডকাইভ নামক একটি ওয়েবাইটে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পশ্চিম নেদারল্যান্ডসের ১৩ জন গবেষক ১০ জন করোনা রোগীর ওপর এই গবেষণাটি চালিয়েছেন। যেখানে দাবি করা হয় যে করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই অল্প সময়ের জন্য স্থায়ী হয়। গবেষণায় বলা হয়, কোভিড-১৯ ছাড়াও ১৯৮৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অন্যান্য করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এমন তথ্য জানা গেছে।

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের এখনও কোনও প্রতিষেধক বের হয়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া এটিকে প্রতিরোধ করা সম্ভব নয়।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...