Saturday, June 27, 2026

গলা টিপে কৃষ্ণাঙ্গ হত্যা, ফুঁসছে আমেরিকার ২০ শহর

Date:

Share post:

কে বলবে করোনায় আক্রান্ত আমেরিকা। মৃত্যু মিছিল আমেরিকায়! তবু সব বাধা নিষেধ ভেঙে রাস্তায় নামলেন তাঁরা। বেশিরভাগ কৃষ্ণাঙ্গ। ভয়ঙ্কর মৃত্যুর বিচার আর কঠোর শাস্তির দাবি। লস এঞ্জেলস, নিউইয়র্ক, ওয়াশিংটন, আটলান্টা, মিনেসোটা উত্তাল স্লোগানে। জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচার চাই। কী ঘটেছিল গত ২৫মে?

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির চাকার কাছে কৃষ্ণাঙ্গ সেই যুবকের মুখ। তাকে পিছমোড়া করে শ্বেতাঙ্গ পুলিশ ধরেছে। নড়াচড়ার উপায় নেই। তার ঘাড়ের কাছে পুলিশের হাঁটুটা এমনভাবে আটকানো যে নড়াচড়া দূরের কথা নিঃশ্বাস নিতে পারছে না। বারবার সে একথা বলার চেষ্টা করেছে। কিন্তু কানই দেয়নি শ্বেতাঙ্গ পুলিশ। মিনিট তিনেকের মধ্যেই সব শেষ। পা সরিয়ে নিতেই দেখা গেল মারা গিয়েছে বছর ৪৬-এর জর্জ ফ্লয়েড। ঘটনাস্থল আমেরিকার মিনেসোটা।

ফুঁসছে আমেরিকা। কম করে ২০টি শহরে ঘটেছে হিংসাত্মক ঘটনা। হত্যাকারী ডেরেক চাওভিন নামে সেই খুনী পুলিশকর্মী সহ তিন পুলিশ ইতিমধ্যে বরখাস্ত। কিন্তু তাতেও মানুষের ক্রোধ থামেনি। ঘটনাস্থল মিনিয়াপোলিস আর সেইন্ট পলে অবস্থা সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নামতে হয়েছে ক্ষোভ আড়াল করতে। ঘটনাকে পাশবিক বলেছেন। শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তাতেও এতটুকু ক্রোধ প্রশমিত হয়নি।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...