Monday, May 11, 2026

করোনা সংক্রমণ: সেঞ্চুরি করল কলকাতা পুলিশ, সুস্থতায় হাফ সেঞ্চুরি

Date:

Share post:

করোনা সংক্রমণে সেঞ্চুরি করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা যাচ্ছে এমনটাই। দেড় মাস আগে বড়তলা থানার এক কনস্টেবল করোনা আক্রান্ত হন। তারপর আর রোখা যায়নি কলকাতা পুলিশের অন্দরে ভাইরাসের সংক্রমণ। ওসি থেকে কনস্টেবল আক্রান্ত হয়েছেন একের পর এক যোদ্ধা।

লালবাজার সূত্রে খবর, শনিবার পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্ত হয়েছেন ১০০ জন পুলিশ কর্মী। আক্রান্তদের মধ্যে রয়েছেন চার থানার ওসি। পুলিশ কর্মীদের সংক্রমণ ঘিরে উদ্বেগ বেড়েছে প্রশাসনের অন্দরে। অন্যদিকে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন পুলিশকর্মী।

সূত্রের খবর, আক্রান্তের সংখ্যা নিরিখে কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়ান এবং গড়ফা থানা রয়েছে প্রথম সারিতে। পুলিশ কমিশনার প্রত্যেক পুলিশকর্মীকে মাস্ক, গ্লাভস পরে ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ডিউটি করার নির্দেশ দিয়েছেন। থানা ও পুলিশকর্মীদের ব্যারাক নিয়মিত স্যানিটাইজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রত্যেক পুলিশকর্মীকে নিয়মিত শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে থার্মাল স্ক্যানার দিয়ে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...