Saturday, February 28, 2026

দক্ষিণ ভারতেও পঙ্গপালের হানা, ফসল নষ্টের আশঙ্কা তামিলনাড়ুর কৃষকদের

Date:

Share post:

এবার দক্ষিণ ভারতেও পঙ্গপালের হানা। যার জেরে আতঙ্কিত তামিলনাড়ুর কৃষকরা। এতদিন পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে ফসল নষ্ট করেছে পঙ্গপালের ঝাঁক। তামিলনাড়ু কৃষকদের আশঙ্কা, পঙ্গপালের হানায় কলা, রবার ও অন্যান্য ফসল নষ্ট হতে পারে।

বেশ কিছুদিন ধরেই তামিলনাড়ুতে কফি গ্রাসহপার, বম্বে লোকাস্ট ও ক্রিটাকান্থাক্রিস টারটারিকা পঙ্গপালের প্রজাতি দেখা যাচ্ছে। স্পিসিস সারভাইভাল কমিশন অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচারের গ্রাসহপার স্পেশালিস্ট গ্রুপের এক সদস্য বলেন, নীলগিরিতে দেখা পাওয়া গিয়েছে বেশ কিছু প্রজাতির পঙ্গপালের। তবে উত্তর ও পশ্চিম ভারতে হানা দেওয়া পঙ্গপালের থেকে এই প্রজাতিদের ক্ষতি করার ক্ষমতা কম।কন্যাকুমারী জেলার পুভানকোডু ও ভিয়ানুরের কৃষকরা বলেন, রবার ও কলা বাগানে হানা দিয়েছে পঙ্গপাল।

দিন কয়েক আগে কয়েক উদাগামণ্ডলমের কাছে খান্দেলের এক কৃষক এই পঙ্গপালের ঝাঁক দেখতে পান। কয়েকটি পঙ্গপালকে ধরে জেলা প্রশাসনের কাছে নিয়ে যান ওই ব্যক্তি। নীলগিরির জেলাশাসক ইনোসেন্ট দিব্যা বিশেষজ্ঞদের দিয়ে ওই পঙ্গপাল পরীক্ষা করান। তাতে জানা গিয়েছে সেগুলি মরুভূমির পঙ্গপাল নয়। রাজ্যের রাজস্ব মন্ত্রী আর বি উদয়কুমার শনিবার বলেন, কৃষি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য।

spot_img

Related articles

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...