Sunday, May 17, 2026

মমতাপন্থী কাগজের শীর্ষকর্তা দিল্লিতে বিজেপির দরবারে

Date:

Share post:

অধুনা উগ্র মমতাপন্থী বলে পরিচিত একটি একদা বামপন্থী দৈনিক কাগজের ইদানিংকালে নিযুক্ত এক বড়কর্তা বিজেপির কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে কথা বললেন। লকডাউনের আগে দিল্লি গিয়েই কথা বলেছিলেন তিনি। এখন আবার ফোনে। কাগজটি পরিচালনার জন্য মালিকপক্ষ যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্যতম এই ব্যক্তি একদা বিদেশে ছিলেন। দিল্লিতে তিনি বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায় প্রমুখের সঙ্গে বৈঠক করেন। দিলীপ ঘোষরাও বাদ যাননি। তিনি বলে এসেছেন, কাগজে আপাতত নানা কারণে তৃণমূলের পক্ষে লেখা হলেও তাঁরা বিজেপির বিরুদ্ধে নন। সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করবেন তাঁরা। সৌজন্যের পাশাপাশি কিছু ব্যবসায়িক প্রয়োজনের কথা হয় একটি বৈঠকে। যে কাগজ বাংলায় মহাবিপ্লবী এবং উগ্র মমতাপন্থী, তাদের শীর্ষকর্তার গোপন দিল্লি অভিযানে বিজেপির রাজ্য নেতারাও হাসাহাসি করে বলছেন,” দুকূল রাখতে দূত পাঠাচ্ছে মালিকরা।” এক বিজেপি নেতা বলেন,” কাগজে আমাদের একটা ছবি ছাপতে পারবে না, এখন এসে গণতন্ত্রের কন্ঠরোধ বুঝিয়ে গেলে চলবে?” কাগজ সূত্রে খবর, কর্তৃপক্ষ পরিস্থিতির চাপে উগ্রভাবে রাজ্য সরকারের পক্ষে থাকার অভিনয় করলেও এখন বিজেপির সঙ্গে বন্ধুত্ব রাখার নীতি নিচ্ছেন। তাই শীর্ষকর্তাকে লকডাউনের আগে দিল্লি গিয়ে পরপর বৈঠক করে বার্তা দিতে হয়েছে।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...