Sunday, June 21, 2026

অন্য দল থেকে এসেই রাজ্য নেতার স্বীকৃতি, বিজেপির ‘আদি’ নেতারা ক্ষুব্ধ

Date:

Share post:

তৃণমূল, সিপিএম বা অন্য দল থেকে গিয়েই বঙ্গ-বিজেপির নতুন কমিটিতে জায়গা পেয়েছেন একাধিক নেতা-নেত্রী৷ বাদ পড়েছেন একাধিক ‘আদি’ বিজেপি নেতা তথা পরিচিত মুখ৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং নতুন কমিটিতে সহ সভাপতি হয়েছেন৷
সব্যসাচী দত্ত হয়েছেন সম্পাদক৷ সৌমিত্র খাঁ যুব মোর্চার নতুন সভাপতি৷
এছাড়া আছেন ভারতী ঘোষ৷ তিনি রাজ্য কমিটিতে এসেছেন সহ সভাপতি হিসাবে৷ ভারতী ঘোষ তৃণমূলের কোনও পদে না থাকলেও তৃণমূলের খুবই ঘনিষ্ঠ ছিলেন৷

সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়া খগেন মুর্মু ও মাফুজা খাতুন পেয়েছেন যথাক্রমে এসটি মোর্চার সভাপতি ও সহ সভাপতির পদ৷

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া দুলাল বর নতুন কমিটিতে এসসি মোর্চার সভাপতি হয়েছেন৷

ওদিকে রাজ্য কমিটিতে ঠাঁই পাননি কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ তিনি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন, এমন খবর এখনও নেই৷ জায়গা পাননি কলকাতা পুরসভায় দু’দশকেরও বেশি সময় জুড়ে কাউন্সিলর থাকা মীনা দেবী পুরোহিত৷ বাদ গিয়েছেন মুকুল রায়ের ছেলে বিধায়ক শুভ্রাংশু রায়৷ টলিউডের এক ঝাঁক শিল্পী ঘটা করে বিজেপিতে যোগ দিলেও জায়গা পেয়েছেন শুধু শর্বরী মুখোপাধ্যায় ৷ তিনি নতুন কমিটিতে সম্পাদক হয়েছেন৷ সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে থেকে গেলেন আলি হোসেন৷ দলেরই একাংশ বলছে, এই পদে অন্য কোনও মুখই খুঁজে পাওয়া যায়নি৷ এছাড়া, রাজনৈতিক কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়াই সরাসরি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন অগ্নিমিত্রা পাল৷

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...