Monday, March 30, 2026

দিলীপই সর্বময় কর্তা, বুঝিয়ে দিল বিজেপি

Date:

Share post:

যে যাই বলুক, দিল্লির চোখে রাজ্য বিজেপির সর্বময় কর্তা যে দিলীপ ঘোষই; তা প্রমাণ হয়ে গেল আরেকবার।
নতুন কমিটি ঘোষণা করলেন দিলীপবাবু। তাতে তাঁর নিয়ন্ত্রণ স্পষ্ট। তার চেয়ে বড় কথা হল ঘোষণার পদ্ধতি। সাধারণত সর্বভারতীয় দলগুলিতে রাজ্য কমিটি ঘোষণার তালিকায় দিল্লির সাধারণ সম্পাদকদের সই বা ভূমিকা থাকে। এবার এখানে কৈলাশ বিজয়বর্গীয় বা অরবিন্দ মেননের কোনো উল্লেখ নেই। সবটাই দিল্লি দিলীপকে ছেড়েছে। এই পূর্ণ ক্ষমতা দেওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যে দলের সব অংশের কাছেই এটা একটা স্পষ্ট বার্তা। এতে দিলীপবাবুর পূর্ণ অধিকারসহ স্বাধীনভাবে কাজ করতে সুবিধে হবে। কৈলাশের নিয়ন্ত্রণ ও প্রভাব অনেকটা কমে যাবে। এমনিতেই দিলীপ ঘোষ স্বাধীনচেতা। দলের শৃঙ্খলা মানেন অবশ্যই। কিন্তু দিল্লির নেতাদের বাড়তি তেল দিতে যান না। অকারণ পাত্তাও দেন না। কিন্তু শীর্ষনেতৃত্ব বুঝেছেন দিলীপই বাংলায় সংগঠনকে গতিশীল করে তুলেছেন। ফলে বিধানসভা নির্বাচনের মুখে তাঁর হাত আরও শক্তিশালী করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারসাম্য রাখতে মুকুল রায়কে বড়জোর দিল্লির কোনো পদে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু রাজ্যে দিলীপ ঘোষই হবেন শেষ কথা। আর এস এসও দিলীপবাবুর পাশেই আছে।

 

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...