Monday, May 18, 2026

স্মার্টফোনে চায়না অ্যাপ ডিলিট করবে এই নতুন অ্যাপ

Date:

Share post:

দেশের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত তাদের স্মার্টফোনে ব্যবহার করে চলেছেন চায়না অ্যাপ। জনপ্রিয় একটি অ্যাপ ‘Tiktok’। শুধুমাত্র এই অ্যাপটিকেই কয়েকদিন আগে পর্যন্ত ১২ কোটি মানুষ ব্যবহার করতেন। এরপর চায়না পণ্য বয়কটের ডাক ওঠে। অ্যাপের ব্যবহার কমে দাঁড়ায় মাত্র কয়েক লাখে। আর এই অ্যাপগুলি বর্জন করার ডাক দিয়েছেন ভারতের কোটি কোটি মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও।মূলত লাদাখে চিনের আগ্রাসন নিয়ে প্রতিবাদ স্বরূপ চিনা পণ্য বর্জনের ডাক দিয়েছেন দেশের মানুষ । কিন্তু অনেকেই বুঝতে পারছেন না আসলে কোনটি চিনা অ্যাপ আর কোনটি নয়। আর এই সমস্যা সমাধানের জন্য একটি সংস্থা নিয়ে এসেছে নতুন একটি অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে সহজেই চিনা অ্যাপগুলিকে শনাক্ত করে স্মার্টফোন থেকে ডিলিট করা যাবে।
ওই নতুন অ্যাপের মাধ্যমে সহজেই চিনা অ্যাপগুলিকে শনাক্ত করে স্মার্টফোন থেকে ডিলিট করা যাবে।আর এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নেওয়ার পরেই আপনি সহজেই আপনার স্মার্টফোনে থাকা চায়না মোবাইল অ্যাপগুলিকে চিনে নিতে পারবেন। পাশাপাশি সেখানেই ডিলিট করার অপশন পাবেন।
১৭ মে এই অ্যাপটি ওই সংস্থা বাজারে নিয়ে এসেছে । চিনা অ্যাপ শনাক্তকারী নতুন অ্যাপটির নাম হল ‘Remove China apps’। এই নামে গুগল প্লে স্টোরে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। আর এই কয়েক দিনেই এই অ্যাপ ডাউনলোড হয়েছে দশ লক্ষের বেশি।

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...