Monday, May 18, 2026

Big Breaking: ফের বদল উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

Date:

Share post:

ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ২৯ জুনের বদলে পরীক্ষা হবে ২ জুলাই, ৬ জুলাই এবং ৮ জুলাই। কোন দিন কোন পরীক্ষা তা জানাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

করোনা আবহে স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিকের ৩ দিনের পরীক্ষা। এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় জানান, ” ২৯ জুন পরীক্ষা হচ্ছে না। ওই তারিখ বাদ দিয়ে ২ জুলাই, ৬ জুলাই এবং ৮ জুলাই পরীক্ষা নেওয়া হবে। ”

কেন সিদ্ধান্ত বদল?

কন্টেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ৩০ জুন পর্যন্ত রাজ্য সরকার স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় ২৯ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকলে সমস্যার মুখে পড়তে পারেন পরীক্ষার্থীরা। অন্যদিকে আমফানের জেরে ১১৬টি পরীক্ষা কেন্দ্র বদল করতে হবে। সবদিক বিবেচনা করেই পরীক্ষাসূচি বদলের সিদ্ধান্ত নেয় সরকার। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, “নিয়মবিধি, সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন এবং মাস্ক এই চারটি বিষয়কে প্রাধান্য দিতে হবে। কোনও রকম শিথিলতা দেখানো যাবে না। “

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...