Friday, May 15, 2026

দিল্লিতে মনোজ অপসারণ, একদিনে তিন রাজ্য সভাপতি বদল গেরুয়া শিবিরের

Date:

Share post:

দিল্লি ভোটে লজ্জজনক হার। জনতার স্পন্দন বুঝতে না পেরে বোমা বিস্ফোরণের চেষ্টা। কিন্তু তাতে সস্তার হাততালি পাওয়া গেলেও লাভ যে কিছু হয় না, তা বুঝতেই পেরছিলেন দিল্লির বিজেপি সভাপতি অভিনেতা মনোজ তিওয়ারি। তাঁর উপর আস্থা রাখতে পারলেন না দলের সভাপতি জে পি নাড্ডাও। সরিয়ে দিয়ে তাঁর জায়গায় দিল্লির দায়িত্ব দেওয়া হলো আদেশ কুমার গুপ্তাকে। আদেশ নিউদিল্লি পুর নিগমের প্রাক্তন মেয়র। দিল্লি ভোটের পরেই কার্যত মনোজকে রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। তবে কোভিড পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। একইসঙ্গে এদিন তিন রাজ্যের সভাপতি বদল করে বিজেপি নেতৃত্ব। দিল্লির পাশাপাশি ছত্তিশগড় ও মণিপুরের। ছত্তিশগড়ের নয়া সভাপতি হলেন বিষ্ণুদেও সাই ও মণিপুরের টিকেন্দ্র সিং।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...