Friday, May 22, 2026

দলের তৈরি অ্যাপে পলিটব্যুরো বৈঠক করলো সিপিএম

Date:

Share post:

চিনের সঙ্গে ‘দূরত্ব’ বাড়িয়ে সিপিএম নিজেদের তৈরি দেশীয় অ্যাপ ‘ট্রিপল বি বা বিগ ব্লু বাটন’-এর সাহায্যে সেরে ফেলেছে পলিটব্যুরো বৈঠক। নতুন এই ভিডিও অ্যাপ্লিকেশন পরীক্ষামূলকভাবে ব্যবহার করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈঠকে অংশ নিয়েছিলেন সব পলিটব্যুরো সদস্য৷ হায়দরাবাদের কয়েক জন সিপিএম সদস্য, যারা সফটওয়ার বিশেষজ্ঞ, তাঁরাই তৈরি করেছেন এই বিশেষ অ্যাপ্লিকেশন৷ এর ব্যবহার হবে শুধুই সিপিএম নেতাদের নিজেদের মধ্যে বৈঠকের জন্য৷ পুরোটা কাজটি হয়েছে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উদ্যোগে ৷ ইয়েচুরি বলেছেন, “অ্যাপ্লিকেশনটি অনেক বেশি নিরাপদ৷ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন আমাদের কমরেডরা, যাঁরা প্রত্যেকে সফটওয়ার বিশেষজ্ঞ৷”

ওদিকে, চলতি করোনা আবহে দেশের মানুষ বিপর্যস্ত, সেই সময় জনসাধারণের থেকে আর বিচ্ছিন্ন থাকা যাবে না৷ এই সিদ্ধান্ত নিয়েই এবার মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখার জন্য দেশের সব রাজ্য কমিটিকে নির্দেশ দিয়েছে সিপিএম পলিটব্যুরো৷ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। তা ছাড়া মোদি সরকারের ভূমিকার সমালোচনা করে আগামী ১৬ জুন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে সিপিএম৷ কেন্দ্রীয় নির্দেশিকা মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন করা হবে এই কর্মসূচি।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...