Thursday, June 4, 2026

বিয়ে না করে উপায় ছিল না! বিবাহবার্ষিকীতে এ কী কথা জানালেন বিগ বি?

Date:

Share post:

তাঁদের বিবাহিত জীবন পার করল ৪৭ বছর। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দিয়ে সে কথা জানালেন স্বয়ং বিগ বি। ভক্তদের জানালেন কী পরিস্থিতিতে বিয়ে হয়েছিল তাঁর এবং জয়া ভাদুড়ির। অমিতাভ বচ্চন- জয়া ভাদুড়ি অভিনীত ‘জঞ্জির’ ফিল্মের সাফল্যের পরে তাঁরা একটি সাকসেস পার্টি বা সেলিব্রেশন ট্যুরে লন্ডন যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেই সময় বাড়িতে গিয়ে বাবা হরিবংশ রাই বচ্চনকে সে কথা জানান ‘অ্যাংরি ইয়ং ম্যান’। বাবা প্রথম প্রশ্ন করেছিলেন, সঙ্গে কে যাচ্ছেন? উত্তরে অমিতাভ জানিয়েছিলেন, অন্যান্য বন্ধুদের সঙ্গে যাচ্ছেন জয়া ভাদুড়িও। রাশভারী বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “আগে বিয়ে কর, তারপরে জয়াকে নিয়ে যেকোনো জায়গায় যেও”।

বাবার কথা না শুনে উপায় নেই, তাহলে বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে। তাই বাবার আদেশ শিরোধার্য করে ছাদনাতলায় বসেছিলেন শাহেনশাহ। তারিখটা তেসরা জুন, ১৯৭৩। তারপরে সুখে-দুঃখে কেটে গিয়েছে ৪৭ বছর। ২০২০-র তেসরা জুন নিজের টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে নেটিজেনদের সঙ্গে আবেগ ভাগ করে নিলেন বিগ বি। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’- এর পক্ষ থেকে তাঁদের জন্য রইল অনেক শুভকামনা।

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...