Saturday, May 16, 2026

করোনা আক্রান্ত হয়ে পেরুতে মৃত ২০ সাংবাদিক!

Date:

Share post:

করোনাভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে প্রাণ যাচ্ছে সাংবাদিকদেরও। লাতিন আমেরিকার পেরুতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখনও পর্যন্ত ২০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অপ্রতুল সুরক্ষা ব্যবস্থা নিয়ে রিপোর্টিং করার ফলেই তারা করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। সেদেশের সাংবাদিক ইউনিয়ন একথা জানিয়েছে। ব্রাজিলের পরে লাতিন আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ পেরু। সেখানে করোনায় এপর্যন্ত চার হাজার ছশ মানুষের মৃত্যু হয়েছে।

ন্যাশনাল অ‍্যাসোসিয়েশন অব জার্নালিস্ট এর তরফে জুলিয়ানা লেইনেস বলেছেন, ১ জুন পর্যন্ত গোটা দেশে আমাদের ২০ জন সহকর্মী মারা গিয়েছেন। লেইনেস বলেন, এদের বেশিরভাগই অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাস্তায়, মার্কেটে এবং হাসপাতাল থেকে রিপোর্টিং করার সময় সংক্রমিত হয়েছেন। ঘরে তৈরি মাস্ক পড়ে তারা সংক্রমনের কেন্দ্রস্থল হাসপাতালগুলোতে গিয়ে রিপোর্টিং করেছেন। পেরুর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা আমাজান অববাহিকার লোরিটোতেই ৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ফ্রিল‍্যান্সার।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...