Saturday, May 16, 2026

করোনার কোপে বন্ধ হল অ্যাটলাস সাইকেলের উৎপাদন

Date:

Share post:

করোনার কোপ পড়েছে দেশের অর্থনীতিতেও। লকডাউনের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে একাধিক কারখানা। এবার সেই তালিকায় যুক্ত হলো সাইকেল ব্র্যান্ড অ্যাটলাস সাইকেল। সাইকেল উৎপাদন বন্ধ করে দিল সংশ্লিষ্ট সংস্থা। যার জেরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ হারালেন ৭০০ জন কর্মচারী।

বুধবার ছিল বিশ্ব বাইসাইকেল দিবস। এদিনই এক বিবৃতি জারি করে সংস্থা জানায়, আর্থিক অনটনের জেরে উৎপাদন করতে পারছেনা কোম্পানি। ১ জুন থেকে কারখানা খোলা সম্ভব না। তাই সাহিবাবাদের ইউনিটটি বন্ধ করে দেওয়া হলো।
১৯৫১ সালে এই সাইকেল কোম্পানির জন্ম। গত ৬ বছরে কোম্পানি তাদের দুটি ইউনিট বন্ধ করে দিয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের মালানপুর এবং ২০১৮ সালে হরিয়ানার সোনিপতের কারখানা বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু তার পরেও কোম্পানিটি ভালমতোই বেঁচে ছিল। সাহিবাবাদের ইউনিট বন্ধ করে দেওয়ায় কোম্পানির উৎপাদনে তালা ঝুলল।
অ্যাটলাস কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তী পরিস্থিতি কাঁচামাল কেনার মতো সামর্থ্য নেই। এই অবস্থায় উৎপাদন বন্ধ করা ছাড়া অন্য কোনও রাস্তা দেখতে পারছে না তারা।
সাহিবাবাদের কারখানায় ৪০০ কর্মচারী ছিলেন। পরোক্ষভাবে নির্ভরশীল ছিলেন ৩০০ জন। কারখানা বন্ধ হওয়ার পেটে টান পড়ল তাঁদের।

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...