Monday, May 18, 2026

কেরলে গর্ভবতী হাতি -খুন কান্ডে ৩ সন্দেহভাজন চিহ্নিত, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেরলের পালক্কদ জেলায় গর্ভবতী হাতিকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ সমালোচিত হচ্ছে কেরলের বিজয়ন সরকার৷ গোটা দেশের দাবি ‘হত্যাকারীদের শাস্তি চাই’৷

দেশজুড়ে ওঠা ‘ছিঃ ছিঃ’ ধিক্কারে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি বলেছেন, “গর্ভবতী হাতির খুনের ঘটনায় ৩ সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। ন্যায়বিচার মিলবেই।”

তিনি বলেছেন, “আপনারা অনেকে এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের উদ্বেগগুলি বৃথা যাবে না।”
তিনি আরও জানিয়েছেন, ‘‘তদন্ত শুরু হয়েছে ৩ জন সন্দেহভাজনের দিকে লক্ষ রেখে। পুলিশ ও বন বিভাগ যুগ্মভাবে তদন্ত করছে। জেলা পুলিশের প্রধান ও জেলার বন বিভাগের আধিকারিক আজ ঘটনাস্থলে গিয়েছিলেন। অপরাধীদের সাজা দিতে আমরা সম্ভাব্য সব পদ্ধতি অবলম্বন করব। আমরা মানব ও বন্যজীবন সংঘাতের এই কারণগুলির সমাধানে চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন মানুষ এবং বন্যপ্রাণী, উভয়কেই বিরূপ প্রভাবিত করতে পারে। কেরলে এমন একটি সমাজ আছে যা অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভকে সম্মান করে। এই নৃশংস ঘটানর বিরুদ্ধে সকলে গর্জে উঠি।”

প্রসঙ্গত, বন বিভাগের এক আধিকারিকের একটি টুইট থেকে ঘটনাটি সকলের নজরে আসে। নদীর জলে দাঁড়িয়ে হাতিটির মৃত্যুদৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...