Saturday, June 6, 2026

আপনার অ্যাকাউন্টে কবে আসবে টাকা ! চেক করে নিন

Date:

Share post:

লকডাউনের কারণে গরিবদের রেশন ও আর্থিক সাহায্য দেওয়ার যোজনা শুরু করেছে কেন্দ্র সরকারের ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ অনুযায়ী, PMJDY মহিলা অ্যাকাউন্ট হোল্ডারদের জুন মাসের ৫০০ টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ৷ ব্যাঙ্ক সংগঠনের তরফে ট্যুইট করে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে ৷ ব্যাঙ্কে যাতে অযথা কেউ ভিড় না করেন সেই জন্য একটি সময়সূচী দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে মহিলা জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই ৷
অর্থ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে অকারণে ব্যাঙ্কে ভিড় করবেন না ৷ ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই লিস্ট দেখে নিন। দেখে নিন তারিখ অনুযায়ী জনধন অ্যাকাউন্টের শেষ সংখ্যা
৫জুন শেষ সংখ্যা ০ বা ১
৬জুন শেষ সংখ্যা ২ বা ৩
৮জুন শেষ সংখ্যা ৪ বা ৫
৯জুন শেষ সংখ্যা ৬ বা ৭
১০জুন শেষ সংখ্যা ৮ বা ৯
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, মার্চের শেষ থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনা অনুযায়ী, মহিলা অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে তিন মাসের জন্য ৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাঠানো হবে ৷

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...