Saturday, June 20, 2026

সুন্দরবনের জমিতে কি ফের চাষ করা যাবে? চাষীদের কাছে প্রশ্ন কেন্দ্রীয় প্রতিনিধি দলের

Date:

Share post:

আমফান বিধ্বস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুটি ভাগে ভাগ হয়ে শুক্রবার তারা দুই জেলা পরিদর্শন করছে। তার আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে চারজন প্রতিনিধি ধামাখালি সরকারি গেস্ট হাউসে জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাট পুলিশ সুপার কংকরপ্রসাদ বারুই, বিধায়ক সুকুমার মাহত, স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এরপর তাঁরা সন্দেশখালি লাগোয়া সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। কী কারণে জমি এত বেশি পরিমাণে লবণাক্ত হয়ে গিয়েছে? এটা আমফানের প্রভাব কি না? এই জমিতে আবার চাষ করা যাবে কি না? সে বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...