Wednesday, May 27, 2026

“দুর্যোগের সময় রাজনীতি করবেন না”- ফের বললেন মমতা

Date:

Share post:

আমফান পরবর্তী সময়ে রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে যখন পুনর্নির্মাণের কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ তুলছে বিরোধীরা, তখন পাল্টা উদাহরণ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “দুর্যোগের সময় রাজনীতি করবেন না”। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফণীর পরে ভুবনেশ্বরে ১ মাস বিদ্যুৎ ছিল না। চেন্নাইয়েও ১ মাস পর্যন্ত জল জমে থাকে। মুম্বই বৃষ্টির পর জলমগ্ন হয়ে যায়। অথচ রাজ্যে আমফানের পরে দ্রুত পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার লড়াই করছে প্রশাসন। “আর এই সময় একদল ভোটের রাজনীতি করার চেষ্টা করছে। বলছে এদের তাড়াও”। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এটা রাজনীতি করার সময়? তিনি বলেন, “আমি তো বলিনি মোদিকে তাড়িয়ে দাও। রাজনীতি না করে মানুষের সেবা করুন। ভয়ে ৩ মাস বাইরে কেউ বেরোননি”। করোনা পরিস্থিতি নিয়ে বারবার মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন, সঙ্কটের পরিস্থিতিতে রাজনীতিকে পাশে সরিয়ে জনকল্যাণে কাজ করার।

Related articles

পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ!

তেরো দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে আটক দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল...

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments)...

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...