Wednesday, May 6, 2026

আজ নবান্নে বৈঠকের পরই আমফানের ক্ষয়ক্ষতির রিপোর্ট দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ শনিবার প্রতিনিধি দলের সদস্যরা নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা-সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
আমফানের তাণ্ডবের পর কেটে গিয়েছে প্রায় ১৫ দিন । শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, বাংলায় এসে আমফানের ক্ষয়ক্ষতি দেখতে আসতে ১৫ দিন সময় লেগে গেল!
কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব অনুজ শর্মা। তাঁর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন এক্সপেন্ডিচার বিভাগের ডিরেক্টর এস সি মীনা এবং জলশক্তি বিভাগের সুপারিন্টেডেন্ট ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ মিত্র। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
চার সদস্যের অন্য একটি দল উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ওই দলটিতে রয়েছেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, আরকে দুবে এবং সমীরণ সাহা।
প্রতিনিধি দলকে সঙ্গ দেন স্থানীয় প্রশাসনিককর্তা এবং জনপ্রতিনিধিরা। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে প্রতিনিধি দল কেন্দ্র সরকারকে রিপোর্ট দেবেন। তার আগে যদিও আজ নবান্নের বৈঠকে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...