Wednesday, May 6, 2026

আমফান ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আর্জি নিয়ে কেন্দ্রীয় দলের সাক্ষাতে দিলীপ

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান বিধ্বস্ত এলাকা পর্যবেক্ষণ করেছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুই ২৪ পরগনার বিপর্যস্ত বিভিন্ন এলাকাগুলি ঘুরে দেখে এই প্রতিনিধি দল। এবার এই দলের সঙ্গেই সাক্ষাৎ করতে চলেছে রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। যার নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও থাকবেন রাজ্যের তিন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও রাজু বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ তাজবেঙ্গল হোটেলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার করবেন দিলীপবাবুরা।

কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কেন কেন দেখা করতে চাইছে বিজেপি রাজ্য নেতৃত্ব? গেরুয়া শিবিরের খবর অনুযায়ী, রাজ্য বিজেপি নেতারা কেন্দ্রীয় দলের কাছে বেশ কিছু অভিযোগ করতে চায় রাজ্য সরকারের বিরুদ্ধে। জানা যাচ্ছে বিজেপির আবেদন থাকবে, আমফানে ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক। কারণ, দিলীপবাবুদের অভিযোগ, ঘর সংস্কারের টাকা ক্ষতিগ্রস্তরা পাননি, তা গিয়েছে অন্য অ্যাকাউন্টে। দালাল চক্র কাজ করছে। তাই রাজ্য সরকারের মাধ্যমে নয়, অসহায়-গৃহহীন মানুষকে সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়ার দাবি করবে বিজেপি।

উল্লেখ্য, আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলায় ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ওইদিনই রাজ্যকে প্রাথমিকভাবে ১০০০ কোটি সাহায্যের কথা বলেন তিনি। তখন থেকে দিলীপ ঘোষরা বলে আসছেন, রাজ্যের মাধ্যমে নয়, ক্ষতিগ্রস্ত মানুষকে সরাসরি আর্থিক সাহায্য করুক কেন্দ্র।

এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টের পর আরও সহযোগিতার পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সেই দলের কাছেই বিভিন্ন অভিযোগ ও আবেদন নিয়ে আজ দেখা করবেন দিলীপ ঘোষ-জয়প্রকাশ মজুমদাররা।

Related articles

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...