Wednesday, May 6, 2026

স্যানিটাইজার মেখে কুমোরটুলি থেকে বিদেশ পাড়ি দিচ্ছেন উমা!

Date:

Share post:

লকডাউনে মন ভালো নেই কুমোরটুলির। বর্তমান যা পরিস্থিতি তাতে দুর্গা পুজো নিয়ে চরম অনিশ্চয়তা। তবুও মায়ের আগমনে সব স্বাভাবিক হয়ে যাবে সেই আশা করছেন সকলেই । তাই দুর্গা পুজোর গন্ধ ঢুকে পড়েছে কুমোরটুলিতে। পটুয়া পাড়া থেকে সপরিবারে উমা পাড়ি দিয়েছে মেলবোর্নে।

8 ফুটের দুর্গা, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ রওনা দিয়েছেন জাহাজে চেপে। উমা যাচ্ছেন বিদেশে। আর তাতেই বর্ষায় যেন শরতের গন্ধ। এই আবহে ঠাকুর বিদেশে পাঠানোর চিত্রটা একটু অন্যরকম। কুমোরটুলিতে এক অন্য ব্যস্ততা। যা এই প্রথম। বিদেশের জন্য প্রতিমা প্যাকিং করার আগে ভাল করে স্যানিটাইজার মাখানো হচ্ছে। তারপর প্লাষ্টিক দিয়ে মুড়ে বাকি প্যাকিং।

এবারে প্রতিমার বরাত কম। যেসব প্রতিমার বরাত গতবার নভেম্বর-ডিসেম্বরে দেওয়া হয়েছিল সেই প্রতিমা গুলি যাচ্ছে বিদেশে। জার্মানি, অস্ট্রেলিয়া ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়তে যাচ্ছে ঠাকুর।

করোনা আবহে মা দুর্গা স্বপরিবারে পাড়ি দিলেন বিদেশ। দশ হাতে অস্ত্র নিয়ে মা বধ করবেন করনাসুরকে এখন আশা এমনটাই। চিন্ময়ী তাই ব্যস্ত। ব্যস্ত শিল্পীরাও। লাবণ্যে ঢলঢল মা দুর্গার মুখ দশ হাতের অস্ত্র প্রস্তুত হচ্ছে দশপ্রহরণধারিণী।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...