Thursday, May 7, 2026

আই লিগে নেই মোহনবাগান! আসছে নতুন ক্লাব!

Date:

Share post:

না, মোহনবাগানের পক্ষে খারাপ খবর। পরের মরশুম থেকে আইএসএল খেলবে মোহনবাগান। তাই ফেডারেশন কর্তারা আই লিগে নতুন দলকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেল। বিড পেপার তোলা হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে দিল্লির সুদেভা এফসি অন্তর্ভুক্ত হতে চলেছে। নাম অন্তর্ভুক্তিকরণ এর বেশ কিছু পদক্ষেপ রয়েছে এবং শর্ত রয়েছে। সেগুলি পূরণ করা যাবে দেখেই সুদেভা এফসির কর্ণধার অনূজ গুপ্ত ফেডারেশন কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আর তারপরেই ফেডারেশনের তরফে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আই লিগের নতুন বিজ্ঞাপন দেওয়া হয়।

সুবেদা এফসি জন্ম ২০১৬ সালে। অনুজ গুপ্ত ও বিজয় হাকারে দুই বন্ধু তৃতীয় ডিভিশন খেললেও উত্তর দিল্লিতে জুনিয়র ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করেন। জুনিয়র ট্যালেন্ট খোঁজ করতে করতেই ক্লাব তৈরি আর আম্বেদকর স্টেডিয়াম হবে হোম গ্রাউন্ড। অনুজ আর বিজয় ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব সিডি অলিম্পিক স্তিভা কিনে ফেলেন। এবার ভারতীয় ফুটবলে পা রাখতে চলেছেন। আগামী ১০ জুনের মধ্যে তারা যা যা করণীয় সেরে ফেলবেন।

Related articles

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কি ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...