Monday, April 13, 2026

করোনা আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম পুলিশকর্মীর মৃত্যু

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের। শনিবার মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। লালবাজার সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কলকাতায় পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

ওই কনস্টেবল সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে পোস্টিং ছিলেন। ওই কনস্টেবলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা স্বীকার করেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার। জানা গিয়েছে, শিলিগুড়ির ফাসিঁদেওয়া থানা এলাকায় বাড়ি ওই পুলিশ কনস্টেবলের। গত ২৮ মে কলকাতা থেকে বাসে বাড়ি যান। ১ জুন শিলিগুড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দেন। করোনা উপসর্গ না থাকলেও ওইদিন তাঁর কোভিড-১৯ টেস্ট হয়। টপ খপরের দিন জ্বর হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জুন রিপোর্ট এলে জানা যায় করোনা আক্রান্ত তিনি। লালবাজার সূত্রে খবর, শনিবার পর্যন্ত কলকাতা পুলিশের ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯০ জন।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...